রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবা পৌরসভার উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ ৭৫০টি পরিবারকে মানবিক ত্রান সহায়তা

কসবা পৌরসভার উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ ৭৫০টি পরিবারকে মানবিক ত্রান সহায়তা

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ৭৫০টি পরিবারকে শেখ হাসিনার মানবিক ত্রান সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে কসবা টি.আলী কলেজ মাঠে স্বাস্থ্য বিধি মেনে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ কার্যক্রম ভাচুর্য়েলি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্থানীয় সাংসদ আনিসুল হক।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি পেয়াঁজ, এক কেজি তেল, এক কেজি আলু, দুই কেজি আলু।

কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভুইয়া,
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুল হক ভুইয়া, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া, কসবা উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. আফজাল হোসেন রিমন, যুগ্ম আহবায়ক কাজী মানিক, মো. আশরাফুল প্রমুখ।

আইন মন্ত্রী বলেন, করোনা কাউকে ছাড় দেয় না। যাকে সামনে পায় তাকেই আক্রমন করে। আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলবেন। প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে করোনার টিকার কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা প্রত্যেকে টিকা গ্রহণ করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD