শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্টপুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
এ লক্ষে আজ ৫আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টারদিকে উপজেলা বীর মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যেদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে উক্ত ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।সন্মানিত অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোহেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার,বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াহেদ আলী গাজী,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়,উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান,দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভুইয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গণমাধ্যমের প্রতিনিধি বৃন্দ,জিও, এনজিও প্রতিনিধি বৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্ততা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্টিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD