শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত.

সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত.

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ৫ আগষ্ট ২০২১ বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দিনব্যাপী কর্মসূচি হিসেবে উপজেলা পরিষদে এবং পরে দলীয় কার্যালয়ে শহীদ ক্যাপটেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা:মো. মুরাদ হাসান এমপি। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ড. হারুন অর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম জহুরা লতিফ, সাধারণ সম্পাাদক মাহমুদা শিখাসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষথেকে পৌর ভবনে দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও হতদরিদ্র মানুষের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান এবং চাষীদের মধ্যে বীজ বিতরণ করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD