শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর শ্রেষ্ঠ ওসি হলেন মোহাম্মদ সাহেদ উদ্দিন

নোয়াখালীর শ্রেষ্ঠ ওসি হলেন মোহাম্মদ সাহেদ উদ্দিন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালীর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাহেদ উদ্দিন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

মোহাম্মদ সাহেদ উদ্দিন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত।

জানা যায়, সামগ্রীক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অন্যান্য অবদান হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে তাকে। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও সভায় নোয়াখালীতে জুন মাসের কার্যসম্পাদনের ভিত্তিতে চার ক্যাটাগরিতে এবার ১২ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

পুরষ্কার দেয়া চার ক্যাটাগরি হলো ‘চৌকস কার্য সম্পাদন’, ‘গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী’ ‘সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী’ এবং ‘বিশেষ পুরস্কার’। এই চার ক্যাটাগরিতে সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান করার ব্যবস্থা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD