শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা রোগীদের জন্য ২৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিল ইউনিসেফ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা রোগীদের জন্য ২৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিল ইউনিসেফ

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা রোগীদের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবার জন্য ২৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

রোববার (৮আগস্ট) সকাল ১০টায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কনসেন্ট্রেটরগুলো হস্তান্তর করা হয়।

এরপর দুপুরে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হিমেল খান, মেডিক্যাল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ ও ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, প্রতিটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে একসঙ্গে দুইজন মিনিটে ১০ লিটার করে অক্সিজেন নিতে পারবেন। এগুলো নিজ থেকেই অক্সিজেন উৎপন্ন করতে পারে। সেজন্য রিফিলের প্রয়োজন হবেনা। এছাড়া বর্তমানে হাসপাতালে বড় সিলিন্ডার ৭৬টি এবং ছোট সিলিন্ডার আছে ১৬৮টি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD