রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে একদিনে আরও ২৯২ করোনার শনাক্ত

নোয়াখালীতে একদিনে আরও ২৯২ করোনার শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগতি। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫শতাংশ। এদিন ৮৬০জনের নমুনা পরীক্ষা করে ২৯২জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সোমবার (৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সতের হাজার ৬২১জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬জন, সুবর্ণচরে ৬জন, হাতিয়া ৩জন, বেগমগঞ্জ ৬৩জন, সোনাইমুড়ীতে ১৬জন, চাটখিল ২৬জন, সেনবাগে ২৭জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১দশমিক ১৫শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৮জন, সুবর্ণচরে ৯জন, হাতিয়া ৩জন, বেগমগঞ্জ ৫১জন,সোনাইমুড়ীতে ৫৫জন,চাটখিল ২৯জন, সেনবাগ ১৭জন, কোম্পানীগঞ্জ ৩৩জন, কবিরহাটে ১৭জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন এগার হাজার ৭২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৪শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬৯২ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯৫ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD