মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
জবি নীলদলের ওয়েবিনার, থাকছেন স্বদেশ রায়

জবি নীলদলের ওয়েবিনার, থাকছেন স্বদেশ রায়

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন নিউজবাংলার সম্পাদক স্বদেশ রায়। ওয়েবিনারটি রবিবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয় নীলদলের একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক ওয়েবিনার এর বিষয় নির্ধারণ করা হয়েছে “বঙ্গবন্ধু পরবর্তী বাংলাদেশ”।
ওয়েবিনার এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

সম্মানিত অতিথি হিসেবে থাকবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব স্বদেশ রায় এবং ইনস্টিটিউট অফ সোশাল এন্ড কালচারাল স্টাডিজ কলকাতা, ভারত এর পরিচালক জনাব অরিন্দম মুখোপাধ্যায়।

ওয়েবিনারে আলোচক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম আনোয়ারা বেগম। অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিপ্রা সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD