রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী জেলা পর্যায়ে আন্তঃরোভার স্কাউট ইউনিটের বিতর্ক প্রতিযোগীতা

নোয়াখালী জেলা পর্যায়ে আন্তঃরোভার স্কাউট ইউনিটের বিতর্ক প্রতিযোগীতা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

“বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তিই একমাত্র উপায়” এই বিষয়ের উপর বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় নোয়াখালী জেলা রোভার স্কাউটস কর্তৃক আয়োজিত মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা পর্যায়ে আন্তঃ রোভার ইউনিটের বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকাল ১০ ঘটিকায় নোয়াখালী জেলা স্কাউট ভবনে নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রসার আরএসএল মো. জিয়াউল হায়দারের সঞ্চালনায় নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নোয়াখালী জেলা রোভার স্কাউট সভাপতি ও জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক শিক্ষা ও আইসিটি মো. নাজমুল হায়দার, এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী, জেলা রোভার স্কাউট সম্পাদক মো. আবদুল জলিল, সৈকত সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, বাংলাদেশ স্কাউটের ফেনী ও নোয়াখালী জেলার সহকারি পরিচালক মো. মাসুম বিল্লাহ, জেলার পিআরএস মো. ইফতেখার আল-হোসাইন রন্জু। বাংলাদেশ স্কাউট অগ্রদূত পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুল।

জেলা রোভার স্কাউট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সালমা হক সীমা, মো. সাইফুল ইসলাম, তানজিম বিল্লাহ’সহ আরো অনেকে।

উক্ত বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলার আরএসএল মো. নুরুল আফছার। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলার উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আরএসএল মো. জিয়াউল হায়দার, মো. জামাল উদ্দিন খান, মো. আওলাদ হোসেন আরিফ ও কৃষ্ণা দাস।

প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিট, নোয়াখালী সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট, চৌমুহনী সরকারি এসএ কলেজ রোভার স্কাউট ইউনিট, নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রসা রোভার স্কাউট ইউনিট , সৈকত সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট, চর জব্বার ডিগ্রি কলেজ রোভার স্কাউট ইউনিট।

উক্ত বিষয়ে বিপক্ষে অবস্থান করে প্রথম স্থান অর্জন নোয়াখালী সরকারি কলেজ, পক্ষে অবস্থান করে দ্বিতীয় স্থান অর্জন সৈকত সরকারি কলেজ ও পক্ষে অবস্থান করে তৃতীয় স্থান অর্জন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং প্রতিযোগীতা শেষে সকল অংশগ্রহণকারী ইউনিটকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD