শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী হাতিয়ায় পোড়ানো হলো অর্ধলাখ টাকার কারেন্ট জাল

নোয়াখালী হাতিয়ায় পোড়ানো হলো অর্ধলাখ টাকার কারেন্ট জাল

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে দুই দফায় অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে নৌ-পুলিশ। আটককৃত জালের আনুমানিক মূল্য ৪৯ লাখ টাকা। প্রায় অর্ধলাখ টাকা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে হাতিয়ার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১লক্ষ মিটার কারেন্ট জাল আটক করে নৌ-পুলিশ।

এর আগে গত বুধবার সকালে উপজেলার মাইজচা মার্কেট ও বউ বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে নৌ-পুলিশ। পরে আটককৃত জাল গুলো দুই দফায় আগুনে পুড়িয়ে দেয় নৌ-পুলিশ।

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. ইয়ার আলী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, কয়েকজন জেলে হাতিয়ার মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ও এর আগে গত বুধবার সকালে মেঘনা নদীতে অভিযান চালায় হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ।

এসময় নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলে এক লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে এ জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD