শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খানসামায় ৪৮ বোতল ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য র‍্যাবের হাতে আটক

খানসামায় ৪৮ বোতল ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য র‍্যাবের হাতে আটক

মোঃ জসিম উদ্দিন.খানসামা প্রতিনিধি।।

দিনাজপুর এর খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আশরাফ মেম্বারকে আটক করেছে র‍্যাব-১৩ এর নীলফামারী টিম। তাকে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের চক দুবুলিয়া গ্রামের হরিমন্দির এলাকা থেকে সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে মাদক পরিবহনের কাজে তার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন এবং মাদক বিক্রিত নগদ ১৮১০০ টাকা জব্দ করা হয়।

আটক মাদক ব্যবসায়ী আশরাফুল আলম ওরফে আশরাফ মেম্বার খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের মকবুল মেম্বার পাড়ার বাসিন্দা।

এ ব্যাপারে র‌্যাব-১৩ সিপিসি-২, নীলফামারীর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক হালিউজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মাদক ব্যবসার সাথে জড়িত আশরাফুল ইসলাম ওরফে আশরাফ মেম্বারের নামে নীলফামারী সদর থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD