রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জাতীয় শোক দিবস উপলক্ষে কসবায় আইনমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ-

জাতীয় শোক দিবস উপলক্ষে কসবায় আইনমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ-

সিয়াম মাহমুদ।।
আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপলক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আনিসুল হকের নির্দেশনা ও অর্থায়নে গরিব অসহায় মানুষদের মাঝে খাড়েরা ইউনিয়ন আওয়ামী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর উদ্যোগে ১০০ মানুষের মাঝে উপহার সামগ্রী ও জনসাধরনের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে উক্ত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগষ্টে নিহত সকল শহীদের জন্য
বিশেষ মিলাদ ও দোয়া করা হয়, পাশাপাশি মাননীয় আইনমন্ত্রী ও তাঁর পরিবার এবং করোনা মহামারি থেকে সকলকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আনিসুল হক, বিশেষ অতিথি ছিলেন খাড়েরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু আবদুল্লাহ এবং সঞ্চালনা করেছেন খাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মীর হেলাল উদ্দিন। উক্ত মিলাদ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জমশেদ খান, সহ সভাপতি জাহাঙ্গীর পাঠান, সহ সভাপতি মোঃ শামীম, সহ সভাপতি মীর ইকবাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ, আইন বিষয়ক সম্পাদক জীবন ভূইঁয়া ও খাড়েরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও খাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, জীবন ইকবাল।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাড়েরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মেজবাউর রহমান রিমন, খাড়েরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বিল্লাল, সাধারণ সম্পাদক সুজন আহমেদ বাবু, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক সোহাগ, কসবা উপজেলা ছাত্রলীগ নেতা শরীফ ভূইয়া টিটু, সামজ্জোহা জয়, খাড়েরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুম্মান বাবু, রহমান বাবু, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, খাড়েরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সিয়াম মাহমুদ, রিমন ভূইয়াঁ এবং খাড়েরা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি রুকন উদ্দিন, সাধারন সম্পাদকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD