শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

নোয়াখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকাল ১০টায় মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম। এয়াড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এরপর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি, বাদ জোহর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন, বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা, মিলাদ মহফিলের আয়োজন করা হয়।

সকাল ৯টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২টি পিকআপের মাধ্যমে ৭ হাজার নেতাকর্মী ও দুস্থ পরিবারের মাঝে মেজবানি খাবার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি। পরে কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান।

সকাল ১০টায় নোয়াখালী পৌরসভা প্রাঙ্গনে পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল আয়োজন করেন আলোচনাসভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ। ১৪ হাজার মানুষ কাঙ্গালী ভোজে অংশ নেয়।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিনের নেতৃত্বে বেলা ১১টায় শোক র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দুস্থদের মাঝে ৩ হাজার প্যাকেট খাদ্য বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD