শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ট্যুরিস্ট পুলিশ বান্দরবানের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

ট্যুরিস্ট পুলিশ বান্দরবানের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

বাকের সরকার বাবর।।
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে ট্যুরিস্ট পুলিশ বান্দরবানের সদস্যরা। মেঘলা বান্দরবানে অবস্থিত ট্যুরিস্ট পুলিশ মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। এর আগে বান্দরবান ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মুসলিম এতিমখানায় শতাধিক এতিম শিশুদের মাঝে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের একক উদ্যোগে জাতির পিতা রুহের মাগফেরাত কামনা করে খাবার বিতরণ করা হয়। এছাড়াও জাতির পিতা ও ১৫ আগস্ট কালরাত্রির সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় ট্যুরিস্ট পুলিশ বান্দারবান রিজিয়নের প্রধান বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে সপরিবারে শহীদ হন। জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বেশকিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’ তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিহত অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ট্যুরিস্ট পুলিশ জামে মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়। তিনি এ সময় এতিম শিশুদেরকে জাতির পিতার আদর্শে দেশ সেবার লক্ষ্যে পরিপূর্ন মানুষ হবার জন্য উপদেশ দেন এবং জাতির পিতার দেশ সৃষ্টির সংগ্রামী জীবন সম্পর্কে আলোকপাত করেন।
এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও এতিমখানার শিক্ষকগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD