রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় শ্রদ্ধা ও ভালবাসায় জাতীয় শোকদিবস পালিত

কসবায় শ্রদ্ধা ও ভালবাসায় জাতীয় শোকদিবস পালিত

আবুল খায়ের স্বপন ।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কসবায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ।

এসময় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও দলীয় নেতাকমর্ী ও সুধিজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া কসবা যুবউন্নয়ন অধিদপ্তর কতর্ৃক ৪জন বেকার যুবকের মাঝে ২ লক্ষ ৩০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করেন।

অপরদিকে সকাল ১১টায় কসবা পৌরসভার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্টে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, দলীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা বাসির পক্ষ থেকে কসবা পৌর মেয়র এমরান উদ্দিন সাজাপ্রাপ্ত বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজার রায় কার্যকর করার জন্য আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র প্রতি জোর দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD