শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কোম্পানীগঞ্জে ভিজিএফ এর চাল জব্দ: প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কোম্পানীগঞ্জে ভিজিএফ এর চাল জব্দ: প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের এক দোকান থেকে ৪ বস্তা ভিজিএফ এর চাউল জব্দের ঘটনায় মামলা হয়ে।

মামলায় আসামি করা হয়েছে, মুছাপুর ৫নম্বর ওয়ার্ডের শেখ ফরিদ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪২) ও মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরজাহান (৩৫)।

গতকাল রোববার (২২ আগষ্ট) রাত ১০টার দিকে এ ঘটনায় প্যানেল চেয়ারম্যানসহ ২জনকে আসামি করে মামলা দায়ের করেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজারের জামাল উদ্দিনের দোকান থেকে ৩০ কেজি ওজনের এক বস্তা ও ৫০ কেজি ওজনের ৩বস্তা চাল জব্দ করা হয়। এ চাল ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার নুর জাহান রেখেছে বলে জানা যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর জানান, খবর পেয়ে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসিকে বলা হয়ে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার চাউল জব্দের কথা নিশ্চিত করে জানান, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না বাদী হয়ে দোকানদার ও মহিলা মেম্বারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD