রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় উপজেলা চোরাচালান নিরোধ ও টাস্কফোর্স কমিটির মাসিকসভা

কসবায় উপজেলা চোরাচালান নিরোধ ও টাস্কফোর্স কমিটির মাসিকসভা

আবুল খায়ের স্বপন

কসবায় উপজেলা চোরাচালান নিরোধ ও টাস্কফোর্স কমিটির মাসিকসভা আজ সোমবার (২৩ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাউসার ভুইয়া জীবন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,
সভায় বক্তব্য রাখেন, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর ভুইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রঙ্গু, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. ইকবাল হোসেন, বায়েক ইউটি চেয়রম্যান আল মামুন ভুইয়া, কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভুাইয়া, বাদৈর ইউপি চেয়ারম্যান আবু জামাল খান, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর, স্থানীয় পাক্ষিক অপরাধপত্র সম্পাদক ও প্রকাশক খ.ম. হারুনুর রশীদ ঢালী প্রমুখ।
সভায় চোরাচালন ও মাদক প্রতিরোধ, আইন-শৃঙ্খলা অবনতি ও চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক বিষয় নিয়ে আলোচনা হয় এবং এই সব বিষয়ে প্রতিরোধ করতে সকলের সর্বাত্তক সহযোগীতা কমানা করা হয়। তাছাড়াও আলোচনা সভায় করোনার টীকা সহজে পাওয়ার লক্ষে স্পেশাল বরাদ্দের দাবী জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD