শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভাসানচরে খেলতে গিয়ে পানিতে পড়ে প্রাণ গেল ৩ রোহিঙ্গা শিশুর

ভাসানচরে খেলতে গিয়ে পানিতে পড়ে প্রাণ গেল ৩ রোহিঙ্গা শিশুর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর ভাসানচরে খেলতে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পানিতে পড়ে তিন রোহিঙ্গা শিশু মারা গেছে।

নিহতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪নং ক্লাস্টারের দলিলুর রহমানের ছেলে মো.আনিসুর রহমান আনাস (৬) ও মো.জামাল হোসেন (৯) এবং একই ক্লাস্টারের আবদুস সবুরের মেয়ে মোছাস্মৎ হাফসা (৫)

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ৩ এর চেয়ারম্যান দীঘির লেকের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার ৪জন শিশু ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪নং ক্লাস্টার থেকে খেলতে বের হয়। তারা খেলতে গিয়ে চেয়ারম্যানের দীঘির লেকের পানিতে ডুবে গেলে তাদের অপর সঙ্গী জুনায়েদ দৌঁড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের বিষয়টি জানায়। এরপর রোহিঙ্গারা বেলা সাড়ে ১১টার দিকে ৩জনকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহত শিশুদের মরদেহ হাসপাতাল থেকে তাদের স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।মৃত শিশুদের ধর্মীয় রীতি দাফনের ব্যবস্থা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD