শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে ধর্ম প্রতিমন্ত্রীর পুলিশের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন

জামালপুরে ধর্ম প্রতিমন্ত্রীর পুলিশের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল জামালপুর জেলায় ও ইসলামপুর উপজেলায় পুলিশের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গেছে(ডেভেলপমেন্ট-রেভিনিউ-১) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক জামালপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের নির্মাণাধীন প্রকল্পের কাজ চলছে ।
২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান দুলাল ও ড.শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত ডিআইজি( ডেভেলপমেন্ট -রেভিনিউ-১)পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা,জামালপুর জেলা পুলিশের বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
ধর্ম প্রতিমন্ত্রী ও অতিরিক্ত ডিআইজি
ইসলামপুর থানার নতুন ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ ও ইসলামপুর সার্কেল অফিস স্থানান্তরের জন্য ক্রয়কৃত জমি পরিদর্শন করেন। এছাড়াও একে একে নির্মাণাধীন গুঠাইল পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন,
নৌ-পুলিশের অন্তর্গত কুলকান্দি নৌ ফাঁড়ি স্থাপনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন। পুলিশ লাইন্স জামালপুরে নবনির্মিত ৬ তলা ব্যারাক ভবন পরিদর্শন। পুলিশ ড্রাইভিং ট্রেনিং স্কুলের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন এবং ঠিকাদারদের কাজের গুণগত মান বজায় রেখে কাজ করতে বলেন। এসময় তারা এলাকার জন সাধারণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এড.নাসের বাবুল চেয়ারম্যান ইসলামপুর উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলামপুর,সিনিয়র সহ.পুলিশ সুপার সুমন মিয়া (ইসলামপুর সার্কেল),অফিসার ইনচার্জ ইসলামপুর থানা ও আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD