শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভাসানচর থেকে পালাতে সহায়তাকারী ৯ রোহিঙ্গা দালাল গ্রেফতার

ভাসানচর থেকে পালাতে সহায়তাকারী ৯ রোহিঙ্গা দালাল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

হাতিয়ার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে পালাতে সহায়তাকারী ৯ রোহিঙ্গা দালালকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে ভাসানচর থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন, ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের এম-৮ কক্ষের মোহাম্মদ আলমের ছেলে মো. জুবায়ের (২২), ৬৪ নম্বর ক্লাস্টারের এফ-৬ কক্ষের নুর ইসলামের ছেলে রেদোয়ান (২০), একই ক্লাস্টারের জে-৯ কক্ষের জাকির হেসেনের ছেলে মোহাম্মদ সালাম (৩১), ৭৭ নম্বর ক্লাস্টারের বি-১৪ কক্ষের নূর মোহাম্মদের ছেলে আবদুর রহমান (১৯), ৫১ নম্বর ক্লাস্টারের এম-১৬ কক্ষের রফিক আলমের ছেলে সৈয়দ করিম (১৮), একই ক্লাস্টারের কে-১৬ কক্ষের সৌরভ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), ২৬ নম্বর ক্লাস্টারের ডি-১৩ কক্ষের নূর মোহাম্মদের ছেলে শফি উল্লাহ (২২), ছয় নম্বর ক্লাস্টারের এইচ-৫ কক্ষের আবু বক্করের ছেলে নাজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নম্বর ক্লাস্টারের এল ৭-৮ নম্বর কক্ষের হানিফের ছেলে মোহাম্মদ সালেহ (৪০)।

বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, মোট ৯ রোহিঙ্গা ভাসানচর থানা হাজতে আছে। দালালদেরকে দুই মামলায় গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD