শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সাংবাদিকদের সম্মানি আত্নসাৎ করলেন কাঠালিয়া মৎস কর্মকর্তা

সাংবাদিকদের সম্মানি আত্নসাৎ করলেন কাঠালিয়া মৎস কর্মকর্তা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সম্মানির টাকা আত্মসাৎ করলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।

শনিবার (২৮ আগষ্ট’২১) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যেগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উৎযাপন উপলক্ষে মৎস্য অফিসে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্থানীয় ৭ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী সাংবাদিকের জনপ্রতি ৩০০ (তিন শত) টাকা সম্মানি দেয়ার নিয়ম থাকলেও উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান বরাদ্দ না থাকায় সম্মানি দেয়া যাচ্ছে না।

উল্লেখ্য যে ২৮ আগষ্ট সারাদেশের ন্যায় একযোগে কাঠালিয়ায়ও এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জেলায় অংশগ্রহণকারী সংবাদ কর্মীদের জনপ্রতি ৫০০ (পাচঁ শত) টাকা এবং উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জনপ্রতি ৩০০ (তিন শত) টাকা সম্মানি বরাদ্দ থাকলেও কাঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা এ টাকা আত্মসাৎ করেন।

এব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, “ সম্মানি বরাদ্দ না থাকলেও আমরা এ সম্মেলন গুলোতে সাংবাদিকদের সম্মানি দিয়ে থাকি। কাঠালিয়ার কর্মকর্তা নতুন তাই বুঝতে পারে নায়, আপনাদের সম্মানি দেয়ার ব্যাবস্থা হচ্ছে, লেখালেখি না করে তাকে ক্ষমা করে দিন”।

উল্লেখ্য যে, উপজেলা পর্যায়ে মৎস্য সপ্তাহ উৎযাপনের জন্যে সরকারি ভাবে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দের এ অর্থ দিয়ে সংবাদ সম্মেলনসহ মৎস্য সপ্তাহ উৎযাপনের অন্যান্য কর্মসূচী পালন করার কথা রয়েছে। পার্শ্ববর্তী রাজাপুর উপজেলায় ১২ জন সংবাদ কর্মী এ সম্মেলন অংশগ্রহণ করেছেন। তাদের ৩০০ (তিনশত) টাকা করে সম্মানি প্রদান করা হয়েছে।

এমনি ভাবে নলছিটি ও ঝালকাঠি সদরে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়ায় আলাদা নিয়মে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD