শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব পালিত

ঝালকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব পালিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসবে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ আগষ্ট’২১) সকালে পৌর শহরের পোষ্ট অফিস সড়কের শ্রীশ্রী মদন মোহন আখড়াবাড়ী মন্দির প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখরন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা আমু বলেন, দেশকে এগিয়ে নিতে ও দেশে শান্তি অটুট রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের সহযোগীতায় বাংলাদেশকে বিশ্ব দরবারের কাছে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।

উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, মুক্তিযোদ্বা সংসদ জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি অমল কৃষ্ণ দাস।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার ও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অলোক সাহার সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা।

এর আগে সকালে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের পৃথক ব্যানার নিয়ে খন্ড খন্ড র‍্যালী নিয়ে ভক্তরা অনুষ্ঠানস্থলে আসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD