শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালী সোনাইমুড়ীতে পাকা সড়কের দাবিতে রাস্তায় নামল এলাকাবাসী

নোয়াখালী সোনাইমুড়ীতে পাকা সড়কের দাবিতে রাস্তায় নামল এলাকাবাসী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নে ব্রজেরগাঁও খলিলুর রহমান স্কুল থেকে সামারখিল হয়ে পালপাড়া ডাক্তার বাড়ির দরজা পর্যন্ত সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৩০ আগস্ট) সকালে সামারখিল নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে নারী, পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেনী পেশার অংশ গ্রহণ করেন।

এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ভুঁইয়া, ব্রজেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মো. ফারুক, আইচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.মতিউর রহমান মানিক প্রমূখ।

বক্তারা বলেন এ সড়ক হয়ে প্রতিদিন সামারখিল, পালপাড়া, সরকামতা ও নবগ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এছাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ, খলিলুর রহমান কামিল মাদ্রাসা, ব্রজেরগাঁও উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও নুরানী মাদ্রাসার ছাত্র-ছাত্রী যাতায়াত করে।

নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.ইকরামুল হক জানান, আমাদের কর্মকর্তারা অবিলম্বে সড়কটি পরিদর্শন করবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD