শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে নারীকে কুপিয়ে জখম, মামলা দায়ের

ঝালকাঠিতে নারীকে কুপিয়ে জখম, মামলা দায়ের

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে মরিয়ম বেগম (২২) নামে এক নারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ২৯ আগস্ট’২১ রবিবার রাতে ভূক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্তদের আসামী করে মামলা দায়ের করেন। মরিয়ম বেগম গালুয়া দুর্গাপুর এলাকার মো. সবুর হাওলাদারের স্ত্রী।

অভিযুক্তরা হলো, বড় গালুয়া এলাকার মো. ইউসুব আলী হাওলাদারের তিন ছেলে মো. কালাম হাওলাদার (৪২), মো. কামাল হাওলাদার (৪০), মো. সুমন হাওলাদার (৩৮), কামালের স্ত্রী আখি বেগম (৩০)

মামলা সূত্রে জানাগেছে, প্রতিপক্ষদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ২৪ আগস্ট’২১ দুপুরে হঠাৎ করে দেশীয় অস্ত্র দাও, লাঠি নিয়ে কামাল, কালাম, সুমন, আখিসহ অজ্ঞাতরা মিলে গৃহবধুকে বাড়িতে একা পেয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত সহ মাথায় কুপিয়ে জখম করে। খবর পেয়ে মরিয়মের স্বামী সবুর ঘটনা স্থলে উপস্থিত হলে তাকেও এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এ সময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে খুন জখম করার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে মরিয়মকে ভর্তি করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD