শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নলছিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহিদদের স্মরণে জনতা ব্যাংক লিমিটেডের সৌজন্যে ও জেকেআরএন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্হদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যানম্যান মোঃ আরিফুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম মোল্লা ও সাবেক চেয়ারম্যান এ্যাড. মোঃ হোসেন আকন খোকন।এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহআলম খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইকুল ইসলাম নান্নু তালুকদার,মোর্শেদ আকন, ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক আতিয়ার রহমানসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান টুটুল। সভায় ১৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী যেমনঃ চাল, ডাল, তেল, সাবান, পিয়াজ, আলু ইত্যাদি বিতরণ করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD