বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নোয়াখালী জেলা আওয়ামীলীগের কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশ

নোয়াখালী জেলা আওয়ামীলীগের কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী জেলা আওয়ামীলীগের পূর্বের ঘোষিত কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশের আয়োজন করেন সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকায় উপজেলার হারিছ চৌধুরী বাজারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট আবুল বাসার ডিপটি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান দিপক, যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, যুগ্নআহবায়ক আমির খসরু মাহমুদ, ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, চরক্লার্ক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হানিফ ক্যাশিয়ার, চরজব্বার ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি আজগর হোসেন পলোয়ান’সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

বক্তারা বলেন, জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত ২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের সাহেব জেলা আওয়ামীলীগের কমিটিতে অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমকে সভাপতি ও নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। আমরা সেই কমিটি পুনর্বহাল রাখার জন্য দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD