শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের হাতে ২ ইয়াবা কারবারি গ্রেফতার

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের হাতে ২ ইয়াবা কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পুরুষ ও এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিদের চিফ চুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালী সদরের করিমপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হল, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজারামপুরের হাজী আবদুল মালেক সাহেবের বাড়ির ছেলে আজিজুল হকের ছেলে মোহাম্মদ আজিজ আরমান আইমন (৩২) ও পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুরের বকসি চাপরাশির বাড়ির মৃত শফিউল আলম দুলালের স্ত্রী রাশেদা আক্তার মিনু (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.সবজেল হোসেনের নেতৃত্বে করিমপুর এলাকায় অভিযান পরিচালনা কালে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ডিবি পুলিশ।

নোয়াখালীর পুলি সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, দুই মাদক কারবারিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD