বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর এক সপ্তাহে করোনা আক্রান্ত আড়াই লাখ শিশু

যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর এক সপ্তাহে করোনা আক্রান্ত আড়াই লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক।।
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ফের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিশুদের মধ্যে করোনার ব্যাপক সংক্রমণ ঘটেছে। গত এক সপ্তাহে প্রায় আড়াই লাখ শিশু সংক্রমিত হয়েছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের এক নতুন প্রতিবেদন এ তথ্য জানা গেছে। খবর এবিসি নিউজের।

স্কুল খোলার পর লাখ লাখ শিশু ক্লাসরুমে ফিরেছে। এর মধ্য দিয়ে দেশটি নতুন করে বিপদের মধ্যে পড়ছে। শিশুরা রেকর্ড হারে করোনা আক্রান্ত হচ্ছে। সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু আক্রান্ত হওয়ার কথা জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পরিস্থিতির মধ্যে ভারতের ডেল্টা ভেরিয়েন্টও ছড়িয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে।

দেশটির অন্যান্য রাজ্যের তুলনায় টেক্সাসে অনেক বেশি শিশু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায়, রাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক করতে দেননি।

টেক্সাস চিলড্রেন হাসপাতালের প্যাথলজিস্ট-ইন-চিফ জেমস ভার্সালোভিক বলেন, আমরা এটিকে চতুর্থ ঢেউ বলছি। কিন্তু এটি অবশ্যই এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। সত্যিই শিশু এবং কিশোরদের আঘাত করছে এবার।

একজন মা জানান, স্কুলে ফেরার কয়েকদিন পরই তার ১১ বছরের মেয়ে করোনা ​আক্রান্ত হয়েছে। এখন সে ভেন্টিলেটরে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD