শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীকে ভিক্ষুকমুক্ত করতে ৬৯ জন দুস্থ-প্রতিবন্ধী ভিক্ষুককে পুনর্বাসন

নোয়াখালীকে ভিক্ষুকমুক্ত করতে ৬৯ জন দুস্থ-প্রতিবন্ধী ভিক্ষুককে পুনর্বাসন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে ৬৯জন দুস্থ প্রতিবন্ধী ও ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। “ভিক্ষা নয় কর্মই জীবন” এ প্রকল্পে এসব অসহায় দুস্থ প্রতিবন্ধী ও ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী সাগরকে মুদি দোকান দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন জেলা প্রশাস খোরশেদ আলম খান।

এতে সদর উপজেলা প্রশাসন ও সেচ্ছাসেবী সংগঠন “স্টুডেন্টস্ অব নোয়াখালী” সংগঠনের সার্বিক সহযোগিতায় উপজেলার কাদিরহানিফ ইউনিয়নে ভিক্ষাবৃওি থেকে মুক্তি পেল আরও এক প্রতিবন্ধী পরিবার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহায়তা প্রাপ্ত যারা ব্যবসা করবে পরবর্তীতে জেলা প্রশাসন তাদের বিভিন্নভাবে সহায়তা করবে। কিন্তু আবার ভিক্ষাবৃত্তিতে নামলে কোনো ধরনের সহায়তা করা হবে না। ভিক্ষুকমুক্ত দেশ গড়ার প্রয়াসে সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা, সহকারী কমিশনার ভূমি ফাতিমা সুলতানা, কাদির হানিফ ইউপি চেয়ারম্যান আবব্দুর রহিম চৌধুরী, স্টুডেন্টস্ অব নোয়াখালী এডমিন ইয়াসিন সুমন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD