বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোবিপ্রবির সহকারী অধ্যাপক অর্পিতা রায়ের মৃত্যু

নোবিপ্রবির সহকারী অধ্যাপক অর্পিতা রায়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় মারা গেছেন।

গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় (বাংলাদেশ সময়) নিউজিল্যান্ডে পিএইচডিরত অবস্থায় আকস্মিক মৃত্যুবরণ করেন তিনি।

তাঁর এ অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো.দিদার-উল-আলম।

এক শোক বার্তায় মাননীয় উপাচার্য বলেন, ‘তাঁর এ আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিঁনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। অর্পিতা রায়ের আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, অর্পিতা রায় ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটোগা’তে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। তিঁনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD