মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
২০২৩ সাল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

২০২৩ সাল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

সিয়াম মাহমুদ।।

২০২৩ সাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী আরও জানান, তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকছে না। এসএসসির আগে কোনও পাবলিক পরীক্ষা হবে না। ২০২৩ সাল থেকে দশম শ্রেণি পর্যন্ত মানবিক-বিজ্ঞান বিভাজন থাকছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষার নাম ও ধরনে আসতে পারে পরিবর্তন। তিনি আরও বলেন, ‘নবম ও দশম শ্রেণির বই আলাদা হয়ে যাবে। কোনও বিভাগ থাকবে না। সব শিক্ষার্থীই ১০টি বিষয় পড়বে। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘নবম ও দশ শ্রেণি আলাদা হয়ে যাবে। আলাদা করে পরীক্ষা হবে। শুধু দশম শ্রেণিতে যা পড়ানো হবে, তার ওপরে ভিত্তি করে এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, বই ও শিক্ষা কার্যক্রম পাল্টে যাবে। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে তা কার্যকর হবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও তা মানতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD