শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় সমকালের সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে যুবলীগ নেতা সফিকের বিরোদ্ধে কসবা প্রেসক্লাবের মানববন্ধন

কসবায় সমকালের সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে যুবলীগ নেতা সফিকের বিরোদ্ধে কসবা প্রেসক্লাবের মানববন্ধন

সিয়ার মাহমুদ।।

কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মো. সোলেমান খানকে প্রাণনাশের হুমকীদাতা ও নেপথ্যে থাকা নায়কদের অবিলম্বে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজ বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

কসবা প্রেসক্লাব সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মো. সোলেমান খান, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শাহআলম চৌধূরী, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলা, দৈনিক সংবাদ প্রতিনিধি অধ্যাপক মুন্সী রুহুল আমিন টিটু। এসময় কসবা প্রেসক্লাব’র সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন, কসবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম গত ৪ সেপ্টেম্বর দৈনিক সমকালে সাবেক কাউন্সিলর আবু তাহেরের বিরুদ্ধে প্রকাশিত সংবদকে কন্দ্রে করে প্রথমে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ভজন শংকর আচাযের্যর নিকট ও পরে মুঠোফোনে সোলেমান খানকে প্রাণনাশের হুমকী দেন। এই বিষয়টি ছোট করে দেখার অবকাশ নেই।

এর পেছনে যাদের মদদ রয়েছে ওই সকল মাদক ব্যবসায়ী ও পাহাড় কাটার সাথে সম্পৃক্ত সমাজ বিরোধীদের চিহ্নিত করে জরুরী ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD