শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে লাইসেন্স ছাড়া কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসা, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে লাইসেন্স ছাড়া কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসা, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালীর সেনবাগ উপজেলায় লাইসেন্স ছাড়া কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মীর কামরুজ্জামান কবিরে নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় স্থানীয় পুলিশ তাদেরকে সহযোগিতা করেন।

এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মীর কামরুজ্জামান কবির ঢাকা পোস্টকে বলেন, সেনবাগ উপজেলার কানকিরহাট বাজারে লাইসেন্স বিহীন ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা করায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ অনুযায়ী কানকিরহাট ভিশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মীর কামরুজ্জামান কবির।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান ঢাকা পোস্টকে বলেন, কেবল টেলিভিশন নেটওয়ার্ক লাইসেন্স না থাকলে অথবা মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও নবায়ন না করে তারা ব্যবসা করলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই সকলের উচিৎ লাইসেন্স নিয়ে কেবল নেটওয়ার্ক পরিচালনা করা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD