শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
শেখ হাসিনা সরকার ষড়যন্ত্র ভয় করে নাঃ আইনমন্ত্রী

শেখ হাসিনা সরকার ষড়যন্ত্র ভয় করে নাঃ আইনমন্ত্রী

সিয়াম মাহমুদ।।

আজ আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও স্বাস্থ্য কমপ্লেক্স এর ভবণ উদ্ভোধন ও ভিত্তি প্রস্থ স্থাপন উপলক্ষ্যে আখাউড়া উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি আরও বলেছেন, করোনা মহামারিতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় দেশের জনগণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক তখনই তারা(বিএনপি-জামায়াত) এসি রুমে বসে বলে বেড়াচ্ছে এটা হয়নি, ঐটা হয়নি, এটা হচ্ছে না, ঐটা হচ্ছে না। বিদেশে যাওয়ার নাম করে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে চাই। তাদেরকে বলে দিতে চাই, শেখ হাসিনা সরকার কোনো ষড়যন্ত্রকে ভয় করে না।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব আনিসুর রহমান ও আখাউড়া
উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম ভূইয়া, আখাউড়া পৌরসভার মেয়র জনাব তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকোট রাশেদুল কাইসার জীবন এবং আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস রুমানা আক্তার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগ এর আহ্বায়ক জনাব অধ্যক্ষ(অব.) মোঃ জয়নাল আবেদীন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, পাশাপাশি আখাউড়া উপজেলা যুবলীগ, আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের সকল ইউনিয়ন পরিষদের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD