বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
আলহাজ্ব মো. আবদুল করিম সরদার’র মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আলহাজ্ব মো. আবদুল করিম সরদার’র মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

শেখ মো. কামাল উদ্দিন

কসবা পৌরসভার আড়াইবাড়ী পশ্চিমপাড়া নিবাসী, কসবা মোসলেমগঞ্জ নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবদুল করিম সরদার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া এতিমখানা কার্যকরী কমিটির সদস্য এনং আড়াইনাড়ী প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র উপদেষ্টা ছিলেন।
আলহাজ্ব মো. আবদুল করিম সরদার ২৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বুক ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে চিকিৎসা সেবা দেয়া হয়। অতঃপর ক্রমান্বয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। রাত সাড়ে দশটার দিকে তিনি ইহকালের মায়া-মমতা ত্যাগ করে অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজনকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। শনিবার বাদ যোহর আড়াইবাড়ী দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে পীরজাদা হাফেজ শাফাকাত মো. গোলাম সোবহানী সাঈদীর ইমামতিতে তাঁর নামাযে জানাযা শেষে আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি গভীর শোক প্রকাশ করে জানাযায় উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD