বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আগামি ১৫ দিনের মধ্যে ট্রেন না থামলে রেল যোগাযোগ অচল করার হুমকি

ব্রাহ্মণবাড়িয়ায় আগামি ১৫ দিনের মধ্যে ট্রেন না থামলে রেল যোগাযোগ অচল করার হুমকি

আবুল খায়ের স্বপন।।

আগামী ১৫ দিনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সব কটি ট্রেনের যাত্রাবিরতি না দেওয়া হলে রেল যোগাযোগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে হওয়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সম্মিলত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, প্রেস ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগ, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মো. নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন, আয়কর সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার দাস, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, জেলা যুবলীগের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, আবরণীর নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান পারভেজ প্রমুখ।
এ সময় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশন ছয় মাসেও সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD