বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার জামালপুর শহরের বকুল তলায় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে সন্ধ্যা ৭টায় (সুজন) সুশাসনের জন্য নাগরিক ও দ্যা এশিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস (ইংরেজি বিভাগ) ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক এ্যাডভোকেট ইউসুফ আলী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শুভ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, সুজন ও দ্যা এশিয়া ফাউন্ডেশন এর কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সাংবাদিক তানভীর আহমেদ হীরা, আব্দুর রহমান আরমান,মোঃ শহিদুল্লাহ, রায়হান আকাশ, মো. রফিকুল ইসলাম, মো. রাসেল মিয়া,মো. আবু বকর খোকন, তপন কুমার দাস, মীর জাহাঙ্গীর, মো. আলমাস বিন আজিজ, মো. কামাল হোসেন,তপন কুমার দাস, জয় হোসেন, সুবল চন্দ্র দাস,সৈয়দ মনিরুল হক নোবেল,মো.নূর আলম সুজন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও এই আইন প্রয়োগে বাস্তবায়নে প্রতিবন্ধকতা সমুহ দূর করতে সরকারের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD