শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কোম্পানীগঞ্জে বিএনপির কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল,আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা

কোম্পানীগঞ্জে বিএনপির কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল,আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা বিএনপির বিরুদ্ধে টাকা খেয়ে পকেট কমিটি দেওয়ার অভিযোগে সদ্য ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখান করে বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মিরা।

একই সময়ে উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক নুরুল আলম সিকদার ও যুগ্ম-আহ্বায়ক আহছান উল্যাহকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিক্ষোভ মিছিলে নেতাকর্মিরা বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহাজানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দিয়ে বলে কালো টাকার কমিটি মানিনা মানবনা।

শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভা এলাকার বসুরহাট বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী এ কর্মসূচি পালন করে । এর আগে গতকাল (শুক্রবার ৮ অক্টোবর) সন্ধ্যায় কমিটি ঘোষণার সাথে সাথে বিএনপির প্রবীণ নেতা কাজী একরাম নতুন কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা কাজী একরাম জানান, এ কমিটিতে পদায়নের ক্ষেত্রে সিনিয়র জুনিয়র মানা হয়নি। এতে করে এ কমিটি থেকে পদত্যাগের সংখ্যাও আরো বাড়তে পারে। নতুন ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারের বিরুদ্ধে সরকার দলের সাথে আঁতাত করে রাজনীতি করার অভিযোগ রয়েছে। তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এমনকি সে উপজেলা বিএনপির আহ্বায়কের যোগ্য নই।

তিনি আরো বলেন, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ ঘোষিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ত্যাগী নেতা কামাল উদ্দিন চৌধুরীকে এ কমিটিতে যথাযত স্থানে রাখা হয়নি। যা রাজনীতি শিষ্টাচার বহিভূত। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণকারী একাধিক বিএনপি নেতাকর্মি অভিযোগ করেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েতের এক নেতার থেকে জেলা বিএনপির নেতারা টাকা খেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দুই নম্বর সদস্য করেছে।

তার এক অনুসারীকে উপজেলা বিএনপির আহ্বায়ক করেছে। এছাড়া ৪৮টি পদের ৪০টি পদ দেওয়া হয়েছে ওই জামায়াত নেতার অনুসারীদের। যারা প্রকৃত বিএনপি করে তাদেরকে পদ বঞ্চিত করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার বলেন, কমিটিতো আমি করিনি। কেউ মুখে মুখে পদত্যাগের কথা বললে এটার কোন মূল্য নেই। লিখিত পেলে এ বিষয়ে আমরা পরে কথা বলব।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি টাকা খেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, দলের সকলের সাথে আলাপ আলোচনা করে এ কমিটি দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD