শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালী কবিরহাটে বিদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই ৫টি দোকান

নোয়াখালী কবিরহাটে বিদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই ৫টি দোকান

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আজাদ মিয়া জানান, এ আগুনে ১টি কোল্ড কর্নার, ১টি কসমেট্রিক দোকান,১টি কনফেকশনারী দোকান,১টি জুতার দোকা ও ১টি মোরগের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেন এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD