শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খুলনার “দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত”

খুলনার “দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত”

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস”- এ প্রতিপাদ্য নিয়ে ১৮ অক্টোবর দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে “শেখ রাসেল দিবস-২০২১” উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টারদিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে দাকোপ উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকীর সঞ্জালনায় শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।
সভাপতির বক্তিতায় উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ।১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্হ বঙ্গবন্ধু ভবনে তিনি জন্ম গ্রহন করেন।১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার শত্রু ঘৃন্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রেহাই পাননি বঙ্গবন্ধুর এই শিশু পুত্র শেখ রাসেল।সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুর ভাবে তাকেও হত্যা করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব সেকেন্দার আলী,,কৃষি কর্মকর্তা মেহেদী হাসান,,মৎস্য কর্মকর্তা সেলিম মাহমুদ,,শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি সহ সকল দপ্তর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।.

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD