শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শিরোনাম :
সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন
পীরগঞ্জের জেলে পল্লীতে হামলা-আগুনের ঘটনায় আটক ৪২

পীরগঞ্জের জেলে পল্লীতে হামলা-আগুনের ঘটনায় আটক ৪২

নিউজ ডেস্ক।।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার জেলেপল্লীতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে পুড়েছে ২০টির বেশি ঘর। এ ঘটনার ৪২ জন আটকের কথা জানিয়েছে পুলিশ।

রোববার (১৭ অক্টোবর) রাতে পীরগঞ্জ উপজেলার ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বলেন, এই সংবাদ পেয়ে রংপুর, মিঠাপুকুর ও পীরগঞ্জের ৪টি ইউনিট রোববার (১৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে একপাশে আগুন নিয়ন্ত্রণে আনতে না আনতেই অন্যদিকে আগুন দেয় দুর্বৃত্তরা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগের পর রোববার (১৭ অক্টোবর) এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তার বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও দূরে ১৮ থেকে ২০টির বেশি বাড়িঘরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD