বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরে পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে জামালপুর জেলার সকল থানা এলাকার ৯৩ টি বিটে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একযোগে “সম্প্রীতি সমাবেশ” এর আয়োজন করা হয়। ২১ অক্টোবর বৃহস্পতিবার
জামালপুর পৌরসভার বগাবাইদ ১১/১২ নং বিটে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জামালপুর জেলা পুলিশ সুপার বলেন জামালপুর জেলায় সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার জন্য সর্ব-স্তরের সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান করেন। যেকোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য আহ্বান জানান। কোন অপ্রীতিকর ও উস্কানিমূলক ঘটনা নজরে আসলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা ও জামালপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম এবং পুলিশ সুপার জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং কোন প্রকার উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে বলেন। এছাড়াও প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুম এর ফোন নাম্বার ০১৩২০-১০৬০৯৮ এই নাম্বারে জনগণকে প্রয়োজনীয় তথ্য প্রদান ও যোগাযোগ করতে আহ্বান জানান হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন, পৌর মেয়র ছানুয়ার হোসেন ছানু, ওসি সদর রেজাউল ইসলাম খান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD