শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিনন্দন

ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিনন্দন

বাকের সরকার বাবর।।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতিসন্তান মো. খলিলুর রহমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের প্রাণের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা।

আজ শুক্রবার জেলা সমিতির পক্ষে সংগঠনটির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং সংগঠনটির অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন এ অভিনন্দন জানান।

উল্লেখ্য, ঢাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত সচিব মো. খলিলুর রহমান ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পলন করছেন। তিনি ২৯ ফেব্রুয়ারি ২০২০ সালে সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভায় এ পদে নির্বাচিত হন।

তিনি এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদেও কর্তব্যরত ছিলেন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD