শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খুলনার দাকোপ থানায় কমিউনিটি পুলিশিং ডে- ২০২১পালিত হয়েছে

খুলনার দাকোপ থানায় কমিউনিটি পুলিশিং ডে- ২০২১পালিত হয়েছে

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ থানায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপণার মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।এ লক্ষে ৩০ অক্টোবর শনিবার সকাল ১১ টারদিকে দাকোপ থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর থানা চত্বরে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন দাকোপ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলম, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ, চালনা পৌরসভা পুলিশিং কমিটির সভাপতি এবিএম রুহুলামিন, কামারখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির মন্ডল, বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়, পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত বরন সাহা, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, উপজেলা ইমাম পরিষদ সভাপতি অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, চালনা পৌরসভার কাউন্সিলর রুস্তুম আলী খান, পৌরসভা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, বাংলাদেশ গ্রাম পুলিশের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, ইউপি সদস্য মহসিন শেখ, এস আই প্রদীপ মালাকার, সাফুর আহম্মেদ, মল্লিক আঃ হালিম, হাফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন সাব্বির।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD