শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে পূর্বশত্রুতার জের ধরে কৃষককে পিটিয়ে হত্যা, আহত-১

সুবর্ণচরে পূর্বশত্রুতার জের ধরে কৃষককে পিটিয়ে হত্যা, আহত-১

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী সুবর্ণচরে পূর্বশত্রুতার জের ধরে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী হামলা শেখ ফরিদ সর্দার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে।

গত শুক্রবার (৫ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কমলা বাপের দোকান সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ সর্দার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো: কালা মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার মো: খুরশিদ আলমের ছেলে মো: চাঁন মিয়া (৩৫) নামের আরও একজন গুরুতরে আহত হয়েছে।

নিহতের ছেলে মো: জাকের হোসেন অভিযোগ করে বলেন, শুক্রবার ১২ টায় স্থানিয় বাংলা বাজার থেকে মোটরসাইকেল যোগে শেখ ফরিদ ও চাঁন মিয়া বাড়িতে আসার পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছলে স্থানিয় নোব্বা চোরার ছেলেরা ও সোহাগ, আয়ুব, আকবর, খলিল, কেপায়েত’সহ ১০-১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের গাড়ি গতিরোধ করে। এসময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে এই দুই’জনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতরে জখম করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা শেখ ফরিদ সর্দারের মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD