বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ইসলামপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের আমৃত্যু কারাদণ্ড

ইসলামপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের আমৃত্যু কারাদণ্ড

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় পিতাকে হত্যার দায়ে পুত্রের আমৃত্যু সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে আসামির বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। ৮ নভেম্বর সোমবার ২০২১ দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ জুলফিকার আলী খান এই দন্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র গণমাধ্যমকে জানান, ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর (পুর্ব শশারিয়াবাড়ী) এলাকার অজর উদ্দিন তার পুত্র রুকনুজ্জামানকে হাফেজি লাইনে লেখাপড়া করান। ২০১২ সালের রমযান মাসে ছেলেকে গ্রামের মসজিদে ইমামতি করতে বলেন অজর উদ্দিন।
সে সময় ছেলে ইমামতি করতে রাজি না হওয়ায় তিনি ছেলেকে বকা দেন। ওই ঘটনার জেরে, ২০১২ সালের ২১ জুলাই রাতে নিজ বাড়িতে সেহরী খেতে বসেন অজর উদ্দিন ও তার স্ত্রী কমলা বেগম। তখন রুকনুজ্জামান খোকন বাঁশের লাঠি দিয়ে তার পিতাকে পিটিয়ে হত্যা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD