শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বাষিকী পালিত

নলছিটিতে নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বাষিকী পালিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির প্রতিকিৃতে পুষ্পমাল্য অর্পণ, কেককাটা,র‍্যালি,আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক দুলাল শরীফ’র সভাপতিত্বে আলোচনায় ভার্চুয়াল্লী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, আলীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কামাল শরীফ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার হাজারও যুবলীগ নেতা-কর্মি নিয়ে বিশাল একটি মিছিল নিয়ে সভাস্থলে আসেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অন্যতম নেতা মফিজুর রহমান শাহীন। অতঃপর তিনি তাঁর বক্তৃতায় নলঝিটিকে আওয়ামী যুবলীগের শক্তিশালী দূর্গে পরিনত করে আগামী সংসদ নির্বাচনে ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপিকে বিপুল ভোটে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সকলের প্রতি আহবান জানান। এসময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ আ’লীগের নানা অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD