শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আড়াইবাড়ীর পীর গোলাম সারোয়ার সাঈদীর প্রথম ওফাত দিবস রোববার

আড়াইবাড়ীর পীর গোলাম সারোয়ার সাঈদীর প্রথম ওফাত দিবস রোববার

আবুল খায়ের স্বপন।।
বিশিষ্ট আলেমে দ্বীন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদীর প্রথম ওফাত দিবস।

২০২১ সালের এদিনে (২১ নভেম্বর) করোনায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার এভার কেয়ার (সাবেক এ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছিলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আল্লামা গোলাম সারোয়ার সাঈদী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর আল্লামা শাহ মুহাম্মদ গোলাম হাক্কানীর (র) এর সুযোগ্য সন্তান। দাদা মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ (র) ছিলেন আড়াইবাড়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা। তিনি ১৯৩৭ সালে কসবা উপজেলার পৌর সদরের আড়াইবাড়ি আলিয়া মাদরাসা ও একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করেন।

মরহুম মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী ২০০৪ সালে আড়াইবাড়ী মাদরাসাকে কামিল মানে উন্নীত করেন। বর্তমানে ইবতেদায়ি, জুনিয়র, দাখিল, আলিম ও ফাজিল কেন্দ্র স্থাপিত হয়েছে সেখানে। প্রতিষ্ঠার শুরু থেকেই মাদরাসাটি এলাকায় শিক্ষা বিস্তার, অনৈসলামিক কার্যকলাপরোধসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। দায়িত্ব নিয়ে মাদরাসার পাঠাগারকে মূল্যবান ও দুষ্প্রাপ্য অনেক গুরুত্বপূর্ণ বইয়ে সমৃদ্ধ করেন মাওলানা গোলাম সারোয়ার সাঈদী। পাশাপাশি গড়ে তোলেন আড়াইবাড়ী ইসলামিয়া ছায়েদিয়া এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, আড়াইবাড়ি হাক্কানীয়া হাফেজিয়া মাদরাসা, আড়াইবাড়ী সাইয়েদা সুরাইয়া নূরানী মাদরাসা, ইসলামী বুক ক্লাব প্রভৃতি।
তিনি দেশ-বিদেশে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন। এর আগে তিনি কুমিল্লার ধামতি আলিয়া মাদরাসা থেকে কামিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেন। মরহুম মাওলানা মো: গোলাম সারোয়ার সাঈদী ইন্তেকালের আগে বিগত কয়েক বছরে ইউটিউব চ্যানেলে ইসলামকেন্দ্রিক নানা বিষয়ে বয়ান করতেন। এসব বয়ান তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল।

প্রথম ওফাত দিবস উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত আড়াইবাড়ী সাইয়েদা সুরাইয়া নূরানী মাদরাসার উদ্যোগে রোববার ও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার উদ্যোগে সোমবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর সুযোগ্য বড় ছেলে হাফেজ শাফাকাত মোহাম্মদ গোলাম সোবহানী বিশ্ববাসীর নিকট তাঁর পিতার জন্য দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD