শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (রহ) এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (রহ) এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ মো. কামাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী (রহ) এর প্রথম ওফাত দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সাঈদ মুহাম্মাদ ফারুক’র সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় অংশ গ্রহণ করেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান মাস্টার, পীরজাদা হাফেজ শাফকাত মোহাম্মদ গোলাম সোবহানী সাঈদীসহ এলাকার বিশিষ্টজন।
দোয়া মাহফিলে কামিল মাদরাসা, হাক্কানীয়া হাফেজী ও সাইয়েদা সুরাইয়া নূরানী মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার ফাযিল ও কামিল শ্রেণির ছাত্র-ছাত্রীদের সবক প্রদান করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সাঈদ মুহাম্মাদ ফারুক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD