শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সুবর্ণচরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

সুবর্ণচরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন’ এ শ্লোগানে নোয়াখালী সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির আওতায় ৬নং চর আমানউল্লাহ ইউনিয়ন যুব কমিটি ও কৈশোর কর্মসূচির উদ্যোগে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় থানার মোড় চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংস্থার যুব কমিটি, সমৃদ্ধি প্রকল্প এবং কৈশোর কর্মসূচী প্রকল্পের কয়েকশত যুবক ও নারী অংশ নেন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম সুমন, প্রশাসনিক কর্মকর্তা সমৃদ্ধি কর্মসূচি মোঃ হান্নান মোল্লা, ইপিসি সমৃদ্ধি কর্মসূচি মোঃ জাকির হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ কেফায়েত উল্যা, সমৃদ্ধি কর্মসূচি প্রবীণ কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম, চর আমান উল্যাহ ইউনিয়ন যুব কমিটির সাধারণ সম্পাদক রুমন চন্দ্র দাস’সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন বলেন, দুর্নীতি আমাদের সমাজে বড় ধরণের একটি ব্যাধি হিসেবে কাজ করছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নৈতিকতা বিবর্জিত জীবনই দুর্নীতি মুক্ত বাংলাদেশের অন্তরায়। তাই তরুণদের মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

যুব কমিটি সাধারণ সম্পাদক রুমন চন্দ্র দাস বলেন, তরুন প্রজন্মকে প্রাথমিক পর্যায় থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। প্রাথমিক পর্যায়ে এর কুফল সম্পর্কে সচেতন করা গেলে দূর্নীতিমুক্ত সোনার বাংলা গড়া সহজ হবে।

সংস্থার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ কেপায়েত উল্যাহ বলেন, তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে যুবকেরাই পারবে দূর্নীতি মুক্তি সোনার বাংলাদেশ গড়তে। তাই দূর্নীতির রিরুদ্ধে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই মানববন্ধন সফলতা হবে বলে দৃঢ় বিশ্বাস করি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD