শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
গবেষক, সাংবাদিক ও লেখক শ্যামল সরকারের মৃত্যুতে নানা মহলের শোক

গবেষক, সাংবাদিক ও লেখক শ্যামল সরকারের মৃত্যুতে নানা মহলের শোক

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির মুক্তিযুদ্ধের গবেষক ‘মুক্তিযুদ্ধে ঝালকাঠি’ গ্রন্থের লেখক, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রবীণ সাংবাদিক, শিক্ষক শ্যামল সরকার’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা যানিয়েছেন ঝালকাঠির নানা মহল। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার সকালে তাঁর মৃত্যুদেহ ঝালকাঠি প্রেস ক্লাব প্রাঙ্গণে নেয়া হয়েছিল। টেলিভিশন সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরে তার কর্মস্থল উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রদ্ধা জানিয়ে ১ মিঃ নীরবতা পালন করেনপৌরমেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার, প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশসহ সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা । পরে ঝালকাঠি পৌরশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু ঝালকাঠির মুক্তিযুদ্ধের গবেষক, প্রবীণ সাংবাদিক, শিক্ষক শ্যামল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনও প্রবীণ সাংবাদিক শ্যামল সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়াও নলছিটি প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ নানা সাংবাদিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD